বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

উপ-সচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আজ ১২ আগস্ট থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে। এর আগে ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

শুধু শপিংমল, মার্কেট ও দোকান নয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এ সময়সীমা প্রযোজ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধআমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা