বাংলাদেশ থেকে আমদানি করা কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে এই শুল্কছাড় প্রযোজ্য হবে।
বাংলাদেশসহ মোট ২০টি দেশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে।অ্যাড ভ্যালোরেম শুল্ক হলো পণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট শতাংশ হারে আরোপ করা শুল্ক। বিশ্ব শুল্ক সংস্থার সংজ্ঞা অনুযায়ী, পণ্যের আর্থিক মূল্যের ভিত্তিতে এ ধরনের শুল্ক নির্ধারণ করা হয়।


