
স্পোর্টস ডেস্ক : বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ভারতীয় যুবাদের ১৮৮ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। এই রান টপকাতে পারলেই নিশ্চিত হবে এশিয়া কাপের ফাইনাল।
আইসিসি একাডেমিতে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সেমিফােইনালে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪১.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয় ভারত। বাঁহাতি পেসার মারুফ মৃধা একাই নেন ৪ উইকেট।


