নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নেপালের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


