নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর- কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সেলিমুজ্জামান সেলিম
”বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মুকসুদপুরের ছোট বাহাড়া ও গোপিনাথপুর সরকারবাড়িতে
রাসপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,আমাদের বিজয় নিশ্চিত করতে

হবে, তবে কোনো অনিয়ম বা নিপীড়নের মাধ্যমে নয়। আমি এমপি হতে চাই জনগণের ভোটে,
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই আমি
জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে চাই আধুনিক ও সম্প্রীতির মুকসুদপুর– কাশিয়ানী
গড়ে তুলতে চাই।,“বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন
প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ তিনি এসব কথা বলেছেন। উপজেলা বিএনপির
সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সাবেক পৌর মেয়র
সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর
রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির
সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী উপজেলা বিএনপির দপ্তর
সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ পৌর বিএনপির সহ-সভাপতি মো. রুস্তুম মোল্যা, সাংগঠনিক
সম্পাদক ইকরাম হোসেন দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া প্রমুখ সহ স্থানীয়
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সন্ধ্যায় বিএনপির কার্যলয় উপজেলা বিএনপি ও
অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয় ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন
পরবর্তী নিবন্ধ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে