নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ৩৪ জনকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরামর্শের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।


