দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) রাতে নৈশভোজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এ বিষয়ে দলগুলোর সঙ্গে আমাদের এখনো কোনো আলাপ হয়নি।

আপনারা জানেন, আমাদের যে আইন হয়েছে, সেই আইনে দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।’
আইনি বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সুতরাং আমার মনে হয়, সে বিষয়টি আমরা এখন আলোচনা না করলেও পারি।

স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে দলগুলোর সঙ্গে আমাদের এখনো কোনো আলাপ হয়নি। আপনারা জানেন, আমাদের যে আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।’

‘সুতরাং আমার মনে হয়, সে বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবো।’ বলেন মির্জা ফখরুল।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারে ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব।’

নৈশভোজে অংশ নেওয়া মিত্র দলগুলোর প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের অবদান দেশ ও জাতি চিরকাল স্মরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে মঙ্গলবারও