নিজস্ব প্রতিবেদক
দুপুর ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৭ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যান্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


