ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম রূপ নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে দিনের আলোতে নতুন করে এই হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। এর আগের হামলাগুলো মূলত রাতের বেলাতেই চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই নতুন হামলার পরই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বামপুরের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় অন্তত সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন সেনাসদস্য আহতও হয়েছেন। ঘটনার পর ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর এবং চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, গত কয়েকদিনে দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক এই মার্কিন হামলায় দেশজুড়ে অন্তত ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আল্টিমেটাম, না হলে ফের ‘লংমার্চ’
পরবর্তী নিবন্ধকোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার