জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

শনিবার (৩০ আগস্ট) নুরুল হক নুরের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ভিপি নুরের আপডেট শিরোনামে দেওয়া পোস্টে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধপাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
পরবর্তী নিবন্ধঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত