জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ রবিবার জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা
পরিচালক মো: ফয়েজ আলমের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে
অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত
হয়। সভায় ব্যাংকের সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকগণ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ
উপস্থিত ছিলেন।

এ সময় ফয়েজ আলম বর্তমান অবস্থার আলোকে
কর্মকৌশল নির্ধারণ করে ব্যাংকের আমানত, অটো চালান ও ফরেন
রেমিটেন্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত
ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনী ্ধসঢ়; বিষয়ে নির্দেশনা প্রদান
করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
পরবর্তী নিবন্ধগণভোট – জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনার অনুরোধ