ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীর চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মুশাহিদ আলীর চাচা প্রবীণ আলেম মাওলানা আবদুর রশিদ (৮০) ইন্তেকাল করেছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মাওলানা আবদুর রশিদ মৈশাপুর গ্রামের প্রবীণ মুরব্বি ছিলেন।

তিনি মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৈশাপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মাদরাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।জানাজার নামাজে বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস ও মরহুমের ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামীম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহসভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, মাওলানা মুহিউদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল মতিন এবং বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুশাহিদ আলী।

এ ছাড়া মরহুমের সাবেক ছাত্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

মাওলানা আবদুর রশিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন