দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী ) আসনে
বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে
প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার সঙ্গে সঙ্গেই মুকসুদপুর-কাশিয়ানী তৃণমূল রাজনীতিতে চরিয়ে পড়ে উচ্ছ্বাস আনন্দো।সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অভিনন্দনের জানাতে থাকে নেতাকর্মীরা ।
দীর্ঘ বছর ধরে মুকসুদপুর-কাশিয়ানী এলাকায় বিএনপির রাজনীতিকে সক্রিয় রাখার পেছনে অন্যতম সেলিমুজ্জামান সেলিমের অবদানের কথা বলে শেষ করা যাবে না । দলের দুঃসময় থেকে আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্বে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ মুকসুদপুর- কাশিয়ানী বিএনপির অংঙ্গসংগঠনের নেতাকর্মী সাথে যোগযোগসহ কেন্দ্র ঘোষণা কর্মসূচি পালনসহ দলের দুঃসময় মাঠেমদানে মিছিল মিটিংনে করেছেন। মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন “দলের সঠিক সিদ্ধান্ত হয়েছে। ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি কৃতজ্ঞ দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি। এই মনোনয়ন শুধু আমার নয়, মুকসুদপুর ও কাশিয়ানীর প্রতিটি নেতাকর্মীর সম্মানের প্রতীক। মুকসুদপুর-কাশিয়ানীর মানুষ পরিবর্তন চায় সেই পরিবর্তনের অঙ্গীকারেই মাঠে নামব। মনোনয়ন ঘোষণার পর মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আনন্দো মিছিল করে বিএনপির নেতারা বলেন এবার মুকসুদপুর- কাশিয়ানীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।রাজনৈতিকবিধরা মনে করছেন, সেলিমুজ্জামান সেলিমের মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বিএনপিকে নতুন করে আত্মবিশ্বাসী করছে।


