গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আজ ৩ আগষ্ট একটা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা মেটাতে আধুনিক মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

একই সাথে মৎস্য সম্পদের সম্প্রসারণ ও সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে আগামী ১৬ তারিখ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ (পক্ষ) পালনের আহ্বান জানান।উক্ত সময়ে মৎস্য সপ্তাহের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর