কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এছাড়া কয়েক জন আহতও হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তারা সবাই শিশু ও কিশোর।বিজ্ঞাপনশনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।

পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত। সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস, মোট যাত্রী ছিল ৩২ জন।

কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তা-ই গিয়েছিলেন।

দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল।

রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা