কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, অটোরিকশাটিতে ছয়জন যাত্রী ছিলেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী পাচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধব্যক্তিগত ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি, ফরিদপুরে যুবক গ্রেপ্তার