নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে একদল শিক্ষার্থী।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানরত শিক্ষার্থীরা ফাহিমকে চিনে ফেলেন এবং তাকে আটক করেন। শিক্ষার্থীদের বরাতে জানা যায়, ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগের কারণে তাকে আটক করা হয়েছে।
আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছেন। তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। পুলিশ এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।


