দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকাল ৭টার মুকসুদপুর জাতীয় ঈদগাহ্ প্রথম
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাতে নামাজ আদায়
করেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য বলেন ঈদের
নামাজ পড়ার জন্য আমরা সবাই বিগত এক মাস ধৈর্ষসাধন করেছি আগামী মাসগুলোতে
আমরা ঐক্যবদ্ধ সুন্দর সুখি মুকসুদপুর করার জন্য ঐক্য ভাবে থাকবো পবিত্র ঈদের শুভেচ্ছা নামাজ
শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম একে অপরের সঙ্গে কোলাকুলি করেন ঈদের শুভেচ্ছা
বিনিময় করেন ।

জাতীয় ঈদগাহ্ মুসল্লিরা নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগাহ আসতে
থাকেন সকাল থেকেই ঈদগাহ্ধসঢ়; প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।এতে ঈদগাহ ভেতরের
অংশ দ্রুত পূর্ণ হয়ে যায় মুসল্লিদের দ্বিতীয় জামায়েত নামাজ পড়ার জন্য দাড়িয়ে থাকতে
দেখা যায়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এদিকে ঈদের জামাতকে কেন্দ্র
করে ঈদগায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে এ বাড়তি
নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংল্লিষ্টরা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগায়
দুইটি জামাত অনুষ্ঠিত হয়। পরবর্তী জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হয়।
নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর সদর
ঈদগাহ কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির।মুকসুদপুর সদর ঈদগাহ কমিটির সাধারণ
সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও,সাপ্তাহিক বাংলা নয়নের
সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সদর ঈদগাহ কমিটির সাবেক সদস্য মিজান
মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো:হাফিজুর রহমান লেবু, মুকসুদপুর প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও আইন
বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম রাব্বি আকাশ নামাজ আদায় করেন। গোপালগঞ্জ-১
আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক
সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নামাজ শেষে মুকসুদপুর বিএনপির দলীয় কার্যালয় মুসল্লি ও
বিএনপির নেত কর্মিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজের ইমামতি করেন
মুকসুদপুর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মিরান হোসেন পাশাপাশি দেশ ও জাতির
কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


