ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারি পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় শপথ বাক‌্য পাঠ করবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের নাম-ঠিকানা সম্বলিত প্রজ্ঞাপন ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার
পরবর্তী নিবন্ধকর্মস্থলে অনুপস্থিত ৪ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত