আইবিটিআর-এ বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরু

নিউজ ডেস্ক

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

১৭ আগস্ট রবিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে কর্মশালা উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ও বাফেডা’র ট্রেজারার মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বাফেডা’র এক্সিকিউটিভ সেক্রেটারী মোঃ আবুল হাসেম ও আইবিটিআর-এর ডাইরেক্টর জেনারেল মোঃ মাহবুব আলম।

উক্ত কর্মশালায় দেশের ৩০ (ত্রিশ)টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ (পঞ্চাশ) জন নির্বাহী ও কর্মকর্তা অংশ গ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসেই রিকশাচালক ‘হত্যা মামলা’য় নয়, দণ্ডবিধির নিয়মিত মামলায় গ্রেপ্তার: ডিএমপি