৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি জানান।

তিনি বলেন, ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা আছে। আমরা এসময়ের মধ্যে উপনির্বাচন আয়োজন করব।

শারীরিক অসুস্থতার দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন। এরপর বিকেলেই কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর