৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরের ই-গেট খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনিবন্ধন না পেয়ে অনশনে, মৃত্যুর হুঁশিয়ারি তারেকের