নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার ১০ বছর পর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার।


