হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না

ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন না বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

শুক্রবার (১৪ আগস্ট) দ্য ট্রিবিউন বলেছে, গত ১০ আগস্ট ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এমন শর্ত দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা যে ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিং করেন সেটির কারণে ঢাকা এমন কঠোর অবস্থান নিয়েছে। ওই ব্রিফিংয়ে হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় কথা বলেন।

হাসিনা ওইদিন বলেন, ‘যদি তাকে হত্যাও করা হয়’ তবুও তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন।দ্য ট্রিবিউন আরও বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বিএনপি হাসিনার প্রেস ব্রিফিংয়ে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, একটি দ্বিপাক্ষিক বৈঠকেরও কেবল ফিফটি ফিফটি সম্ভাবনা থাকবে।

যদিও হাসিনার প্রেস ব্রিফিংয়ের পর ভারত সরকার এ থেকে দূরত্ব তৈরি করে। ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, ওই ব্রিফিং আয়োজনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে একটি কূটনৈতিক সূত্র দ্য ট্রিবিউনকে বলেছেন, ভারত সরকার এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও দ্বিপাক্ষিক সম্পর্কে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে।যা দেখা গেছে গত ১০ আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফরে প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) একেএম শামসুল আলমের বৈঠকের সময়।— উল্লেখ করেছে দ্য ট্রিবিউন।ওইদিনই দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট বৈঠক করেন। তখন দীনেশ ত্রিবেদীকে বার্তা দেওয়া হয়— হাসিনার প্রত্যার্পণের ওপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নির্ভর করবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮
পরবর্তী নিবন্ধগ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে ভোগান্তি