
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা রোববার (২৬ এপ্রিল) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মাদ তাজাম্মুল হক এবং ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এসএভিপি ও শরি’আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ এবং শরি‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


