নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা-২০২৬ অর্জনে ঘোষিত ১২০ দিনের বিশেষ কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় সারাদেশের সকল কার্যালয় ও শাখা পর্যায়ের ১৩৬ জনকে সেরা নির্বাহী ও ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৪৫তম সভায় ১৩৬ জন সেরা নির্বাহী ও ম্যানেজারের নাম ঘোষণা করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. শওকত আলী খান।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের এমডি জনাব মো. শওকত আলী খানের সভাপতিত্বে এসএসটি সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
০৩ মার্চ ২০২৬ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ১২০ দিনের বিশেষ কর্মসূচিতে উল্রেখযোগ্য ভূমিকা রাখায় প্রধান কার্যালয় কর্তৃক জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিসসমূহ থেকে সেরা তিন জেনারেল ম্যানেজার নির্বাচিত হয়েছেন যথাক্রমে রংপুর, রাজশাহী ও দিনাজপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার।
জিএম হেডেড কর্পোরেট শাখাসমূহ থেকে সেরা নির্বাচিত হয়েছেন শহিদ আবরাব ফাহাদ এভিনিউ কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার।প্রধান কার্যালয় কর্তৃক সকল প্রিন্সিপাল অফিসসমূহ থেকে সেরা তিন প্রিন্সিপাল অফিস প্রধান নির্বাচিত হয়েছেন যথাক্রমে গাইবান্ধা, শেরপুর ও রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিস প্রধান।
সকল এডি শাখার মধ্যে সেরা তিন এডি শাখা প্রধান নির্বাচিত হয়েছেন লালমনিরহাট শাখা, পঞ্চগড় শাখা ও সাতক্ষীরা শাখা প্রধান এবং দেশের সকল শাখাসমূহ হতে সেরা তিন ম্যানেজার নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের মধুপুর শাখা, ঝিনাইদহের শৈলকূপা শাখা ও চাঁদপুরের নবীপুর শাখা প্রধান।
এছাড়া ১৮টি জেনারেল ম্যানেজার’স অফিসের প্রতিটি জেনারেল ম্যানেজার’স অফিসের আওতাধীন শাখাসমূহ হতে তিন জন করে মোট ৫৪ জন সেরা ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার’স অফিসসমূহের আওতাধীন ৬৯টি প্রিন্সিপাল অফিসের মধ্যে একজন করে মোট ৬৯ জন সেরা শাখা প্রধানের নাম ঘোষণা করেন ম্যানেজিং ডিরেক্টর।
পরে ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. শওকত আলী খান ব্যবসায়িক লক্ষ্যমাত্রা-২০২৬ অর্জনে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। ০১ অক্টোবর ২০২৬ হতে ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এ বিশেষ কর্মসূচি চলমান থাকবে।


