সেঞ্চুরি মিস শান্তর, ৩০০ পার বাংলাদেশের

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির স্বপ্ন পূরণ করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৬ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার।অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান। মুশফিকুর রহিম ৩২ আর লিটন দাস ৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ১০৮ রানের।

এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ১
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩