সাজাপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, যদি আপিল করার সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের ব্যবস্থা বা শুনানি হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকরা শেখ হাসিনার ফেরা বা প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে ওই দেশের (ভারত) সাথে যে চুক্তিটা আছে, আমরা সেটা অবশ্যই ফিরিয়ে আনব।

শেখ হাসিনার কথা বললেন- যারা ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্র্যাডিশন চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ও পত্র দেওয়া হয়েছে। ভারত সরকারকে আমরা তাগাদা দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক
পরবর্তী নিবন্ধহাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু