নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধে ধানমন্ডি–নিউমার্কেট এলাকার যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী—দুই দিকের সড়কই বন্ধ হয়ে যায়।
এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’—এ ধরনের স্লোগানও দিতে দেখা যায়।


