রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর সভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান কার্যালয়ের সকল বিভাগের ২০২১ সালের সম্পাদিত কার্যক্রম এবং ২০২২ সালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত এ সভা রাজধানীর হোটেল ৭১ এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ের মনিটরিং বিভাগের আয়োজনে এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম ও স্থানীয় কার্যালয়ের জিএম কাজী আবদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ৪০ টি বিভাগের ডিজিএমবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাবে শ্রদ্ধায় আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসংকট মোকাবিলায় ব্যাংক খাতকে একসঙ্গে কাজ করতে হবে: গভর্নর