রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫১২১টি ইয়াবা, ১৫২.৫ গ্রাম হিরোইন, ১৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৭৬: আইএইচআর
পরবর্তী নিবন্ধনারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে ‘১১০ ভাগ আশাবাদী’ বাংলাদেশ