রংপুরে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কর্মসংস্থান ব্যাংক রংপুর শাখার আয়োজনে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

সভায় কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান, কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হক এবং প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ রংপুর বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী এবং উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ঋণ নেওয়ার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, দক্ষতা, মানসম্মত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের ওপর গুরুত্ব দিতে উদ্যোক্তাদের আহবান জানান। উদ্যোক্তাদের যেসব সমস্যা রয়েছে, তা সরাসরি তাদের কাছ থেকে শোনেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ সময় তিনি উদ্যোক্তাদের পরামর্শ ও অভিজ্ঞতার আলোকে ব্যাংকের সেবাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রংপুর অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের ঋণ সুবিধা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।ব্যবস্থাপনা পরিচালক কর্মসংস্থান ব্যাংক, রংপুর ও মিঠাপুকুর শাখার অর্থায়নে স্থাপিত বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করেন।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক কর্মসংস্থান ব্যাংকের নতুন সৈয়দপুর শাখা, নীলফামারী পরিদর্শন করেন। এ সময় তিনি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলতি বছরে সকল সূচকের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের পাশাপাশি সুন্দর ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ
পরবর্তী নিবন্ধচান্দিনায় নিখোঁজের ২৩ মাসেও খোঁজ নেই কিশোর জিহাদের