মুকসুদপুর প্রেসক্লাবের পূর্ণঙ্গ কমিটি গঠন

দেলোয়ার হোসেন মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি –

মুকসুদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা উপলক্ষে ১জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ফরিদ মিয়া কমপ্লেক্সের প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া।

সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া,মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য খ,ম শাহাদাৎ হোসাইন মিজান, সাংবাদিক কবির হোসেন,মো: মাহফুজ হাসান মৃধা, মো: কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির ও ইসমাইল হোসেন পান্নু প্রমূখ।

সভায় সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক প্রধান অতিথি মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া মো: ছিরু মিয়া (দৈনিক যায়যায়দিন)কে সভাপতি ও কাজী মো: ওহিদুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ)কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী মুকসুদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন (১) সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন),(২) সহ-সভাপতি কবির হোসেন (দৈনিক সরেজমিন), (৩) সহ-সভাপতি মো: মাহফুজ হাসান মৃধা (দৈনিক দেশ বুলেটিন)(৪)যুগ্ম সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া (দৈনিক আমাদের সময়),(৫)যুগ্ম সাধারন সম্পাদক সামচুল আরেফিন (সাপ্তাহিক জাগ্রত জনতা),(৬) যুগ্ম সাধারন সম্পাদক হুসাইন আহম্মেদ কবির ( দৈনিক ভোরের ডাক),(৭) সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ ( দৈনিক কালের সমাজ) (৮) দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস দৈনিক কালের কন্ঠ) (৯) প্রচার সম্পাদক মামুন মোল্লা (দৈনিক ভোরের চেতনা),(১০) ক্রীড়া সম্পাদক মো: বাবুল শেখ (দৈনিক সুদীপ্ত চাঁদপুর),(১১) ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক (অপারেজয় ২৪ ডট.কম) (১২) তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু (দৈনিক ভোরের দর্পণ),(১৩) কোষাধক্ষ্য মো: রাজু মিয়া(দৈনিক এশিয়া বাণী) (১৪) আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ (দৈনিক আনন্দ বাজার), (১৫) সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু (পাক্ষিক মুকসুদপুর সংবাদ), (১৬)কার্যকরী সদস্য নুর আলম শেখ (দৈনিক আজকের জাগরন) মো: নিয়ামুল ইসলাম (নজরবিডি.কম),নূর আসাদ মৃধা ( দৈনিক বাঙালী সময়), আশিক উন নুর দিপু (দৈনিক জনপদ),জান্নাতুল ফেরদৌস পাপড়ী (দৈনিক প্রথম সূর্য্যদয়),সুমাইয়া নুর প্রভা (দৈনিক বাঙালী বাঙালী খবর),কামরুল মিয়া (দৈনিক সংবাদ প্রতিদিন) ও সোহেল শেখ (দৈনিক বাংলার আকাশ)। মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধডিএসই’র নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা আসিফুর রহমান