দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীকে
প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম
বক্তব্য বলেন যুবদলের তাৎপর্য তুলে ধরেন পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের
ভূমিকা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও
সাংগঠনিক সম্পৃক্ততা বজায় রাখাতে হবে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের
আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর
বিএনপি, যুবদলের আয়োজিত বুধবার (২৮ অক্টোবর) এ কর্মসূচিতে কমলাপুর ব্রিজ থেকে একটি
আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ
হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদ শিকদারের
সভাপতিত্বে সভায় প্রধান বক্তা বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ,
সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর
বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,সাংগঠনিক
সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব মুকসুদপুর
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা,যুগ আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর মহিলা
দলের নেত্রী খাদিজা আক্তার, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী ,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের
সভাপতি মেহেদী মুন্সী প্রমুখ। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক
দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।আলোচনা সভা সঞ্চালনায় করেন
মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন।


