মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি-

জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর প্রাঙ্গণে গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩দিনব্যাপী ভুমি মেলা উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো:আবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম ও মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী ঘোষণা করেন। এরপূর্বে একটি র‍্যালী উপজেলা ভূমি অফিস চত্বরে প্রদক্ষিণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে চতুর্থবারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত নূর ইসলাম বাকী