দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি গোপালগঞ্জ-১ আসনের এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক
সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন
প্রান্তীক জনগোষ্ঠী যদি ভালো থাকে তাহলে এদেশের মানুষ ভালো থাকবে।
এজন্য তিনি প্রান্তীক
জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষনা
করেছিলেন হাত থেকে ভোটের কালি মোছার আগে সেসব ইশতেহার পালন করেছেন। ফ্যামিলি
কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মউকুফ
করেছেন আপনারা বিএনপি সরকারের উপর আস্থা রাখবেন।

শনিবার (১৬) মে সকালে উপজেলা
হলরুমে বকনা বাছুর প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এই সব কথা বলেন। অনষ্ঠানে
সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবির। বিশেষ
অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান।

উপস্থিত ছিলেন-জেলা মৎস কর্মকর্তা মোঃ কামররুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছচাষ উন্নয়ন
প্রকল্প, গোপালগঞ্জের উপ-পরিচালক খাইরুল ইসলাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো
রাকিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল ছালাম খান, সাধারণ সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক পৌর বিএনপির আহবায়ক
মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু
বিশ্বাস,সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম
হোসেন প্রমুখ। সভা সঞ্চালয়ন করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আজিজুল
ইসলাম। এছাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ৩০ জন মাঝে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ৬০ জন প্রান্তিক মৎস্যজীবীদে বকনা বাছুর বিতরণ করেন ।


