দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় উপস্থাপন করা হয়েছে। বাজেটের ওপর বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদনের সুপারিশ করেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর
প্রশাসক মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর
নির্বাহী কর্মকর্তা এএইচ এম রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সদানন্দন রায়,
মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা মো: ফরিদ আহমেদ মিয়া,মুকসুদপুর
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক
তারিকুল ইসলাম রাজু,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,উপজেলা
সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ,উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
এম.এন.নাইম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান,
মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন
মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও
মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া প্রমুখ।
নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় বিভিন্ন উন্নয়নমূলক
বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়।
সভায় উপস্থাপিত
খসড়া বাজেট অনুযায়ী-২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব খাতে
সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা এবং
উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৬৩ লাখ ১০ হাজার
৯০০ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় দাঁড়ায় ৬ কোটি ২৬ লাখ ৩৫ হাজার
৯০০ টাকা। অপরদিকে রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি
৭৪ লাখ ৩৪ হাজার টাকা। উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের
জন্যও পৃথক বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় গৃহীত
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে পৌর ভবনে সিটিজেন চার্টার
(ঈরঃরুবহ ঈযধৎঃবৎ) ও অভিযোগ বাক্স স্থাপন, ২০২৬-২০২৭ অর্থবছরের খসড়া
বাজেট সর্বসম্মতি ক্রমে সুপারিশ, জটঞউচ প্রকল্পের আওতায়
অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ
এবং পৌরসভার রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে বকেয়া কর আদায়ে জোরদার
কার্যক্রম ও ডিজিটাল পদ্ধতিতে কর আদায়ের ব্যবস্থা গ্রহণ। সভায়
উপস্থিত সদস্যরা পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন,স্বচ্ছতা ও
জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন
মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় নাগরিক সেবা,পানিসংকট
নিরসন, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প চলাচলে বিঘ্ধসঢ়;ন এবং ড্রেনেজ
ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্ষা মৌসুমে
জলাবদ্ধতা রোধে ড্রেন সংস্কার ও নতুন ড্রেন নির্মাণের ওপর বিশেষ
গুরুত্ব দেওয়া হয়। সভার সভাপতি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর
প্রশাসক মাহমুদ আশিক কবির গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত
বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয়
নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,পৌরবাসীকে আরও উন্নত,
আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার উন্নয়ন
কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা এএইচ এম রফিকুল ইসলাম
মুকসুদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৬ কোটি ২০ লাখ
৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট টাউন লেভেল কো-অর্ডিনেশন
কমিটির (টিএলসিসি) সভায় উপস্থাপন করেন। বাজেটের ওপর
বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা
অনুমোদনের সুপারিশ করেন।


