মুকসুদপুরে ঈদ পুনমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্ভোধন করেন এমপি সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ঈদ পুনমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ এবং
পুরস্কার বিতরণী অনুিষ্ঠন রবিবার (২২ মার্চ) বিকেলে গোবিন্দপুর মৌলভী আব্দুল হাই
মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাঙলা ক্লাব অ্যান্ড কালচার আয়োজিত ঈদ পুনর্মিলনী ও
প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের এমপি,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
ফুটবল ম্যাচ উদ্ভোধনে বক্তব্যে বলেন জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই
সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং
এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা
নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম
খান,সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু
বিশ্বাস, সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ওবায়দুল ইসলাম যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।প্রীতি ফুটবল ম্যাচে
কাশিয়ানী ফুটবল একাদশ ১-০ গোলে মুকসুদপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।খেলা
শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে
পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী