মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে।

এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি ও কাফরুল থানায় একটি মামলা হয়েছে।প্রত্যেক মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সে হিসাবে চার মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় দুই হাজার জনকে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর মডেল থানায় সিটি করপোরেশন বাদী হয়ে গাড়ি পোড়ানোর ঘটনায় একটি, পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি ও ট্রাফিক পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে। তিন মামলায় ৪০০ থেকে ৫০০ জন করে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান
পরবর্তী নিবন্ধডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী