ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করল জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। রোববার (১২ এপ্রিল)‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে জনতা ব্যাংকের এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলামআমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম এবং আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ভার্চুয়ালি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই বিশেষ কার্ডের উদ্বোধনকে জনতা ব্যাংকের জন্য একটি স্মরণীয় মাইলফলক বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, জনতা ব্যাংকের এ কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং পাসপোর্ট এন্ডডোর্স করে বিদেশে অনলাইনে কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভুক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধবাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী