ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা‌য় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে তলব করেন।

দিল্লি ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, প্রতিবাদে তথ্য উপদেষ্টা ফিরলেন দেশে
এর আগে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করে‌ন।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধডা. জাহেদ উর রহমানের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী