বীমা শিল্পে অবদানে স্টার অ্যাওয়ার্ড পেলেন বি এম ইউসুফ আলী

সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বীমাকে দেশের সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছানো এবং বীমা শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীকে “কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর নিকট থেকে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এ্যাওয়ার্ড গ্রহণ করেন ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধআর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী