দেলোয়ার হোসেন- স্টাফ রিপোর্টার-

পেশাগত কর্মদক্ষতা, অসীম সাহসিকতা, অপরাধ দমন, স্পর্শকাতর মামলার সফল রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা বিধানে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি পুলিশ সুপারের পেশাগত সাফল্য ও সম্মানজনক এই অর্জনের জন্য শুভকামনা জানান। বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে তাঁর এ অর্জন ভবিষ্যতে আরও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


