বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

নিরাপত্তা বেষ্টনীর মাঝে একেবারে ব্যক্তিগতভাবে লিওনেল মেসি ও তার পরিবার রোববার সকালে শেষ বিদায় জানালেন হোর্হে মেসিকে। গত শনিবার রোজারিও এক ক্লিনিকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা যান আর্জেন্টাইন সুপারস্টারের বাবা। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে ৬৮ বছর বয়সে প্রয়াত বাবা হোর্হেকে শেষ বিদায় জানান মেসি।

ইন্টার মায়ামি তারকা তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে এক প্রাইভেট বিমানে রোজারিওতে অবতরণ করেন। তিনি তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সাথে সৎকার অনুষ্ঠানে যোগ দেন। পরিবারটিকে বাড়তি গোপনীয়তা দিতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির