বাগদান সারলেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক : বাগদান সারলেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রোববার (২ এপ্রিল) রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ‘ওদের পরিচয় দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরে আনুষ্ঠানিকতাগুলো পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

ঐশীর হবু বর নাম আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। অন্যদিকে ঐশী এমবিবিএস পাশ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউর মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

পূর্ববর্তী নিবন্ধবেশি স্মার্টনেস দেখাবেন না : পুলিশ কর্মকর্তাকে হাইকোর্ট
পরবর্তী নিবন্ধঅসুস্থ ঋত্বিকা