বজ্রপাতে ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই’। কিন্তু সচেতনতার এই বার্তার মধ্যেও বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়, ক্রমেই তা বড় জননিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে।

গত ১২ বছরে দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৬০ জন। অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে বছরে গড়ে ৩০০–৩৫০ জনের বেশি মানুষ এ দুর্যোগে মারা যাচ্ছেন। উন্নত পূর্বাভাস প্রযুক্তি ও সতর্কবার্তা ব্যবস্থা চালু হলেও মাঠপর্যায়ে প্রাণহানি কমানোর বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে সময়মতো মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের হাওরাঞ্চল। বিস্তীর্ণ খোলা প্রান্তর, মৌসুমি কৃষিকাজ, জলাভূমিনির্ভর জীবিকা, উন্মুক্ত পরিবেশে দীর্ঘ সময় অবস্থান এবং পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের অভাবে নেত্রকোণা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এখন বজ্রপাতের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য ও পর্যবেক্ষণ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবর্তিত মৌসুমি আচরণ এবং সীমিত প্রস্তুতির কারণে এসব এলাকায় বজ্রপাতজনিত প্রাণহানির ঝুঁকি অন্য অঞ্চলের তুলনায় বেশি রয়ে গেছে।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) তথ্য ও বৈশ্বিক পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বছরে গড়ে ৮২ দশমিক ৪৪টি বজ্রপাত ঘটে।

বিশ্বের কিছু দেশে বজ্রপাতের ঘনত্ব আরও বেশি হলেও উন্নত অবকাঠামো, কার্যকর আগাম সতর্কতা ও নিরাপদ আশ্রয়ব্যবস্থার কারণে প্রাণহানি তুলনামূলক কম। যার মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। এখানে বজ্রপাতের ঘনত্ব বেশি হলেও উন্নত অবকাঠামো, আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রাণহানি তুলনামূলকভাবে খুব কম।

বিপরীতে বাংলাদেশে বজ্রপাতের সবচেয়ে বড় শিকার হচ্ছেন খোলা মাঠে কাজ করা কৃষক, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠী।সংশ্লিষ্ট গবেষণা বলছে, দক্ষিণ এশিয়ায় মোট মৃত্যুর সংখ্যায় বড় আয়তনের দেশ ভারত এগিয়ে থাকলেও আয়তনের তুলনায় বজ্রপাতজনিত মৃত্যুঝুঁকিতে বাংলাদেশ উদ্বেগজনক অবস্থানে রয়েছে। প্রতি ১ হাজার বর্গকিলোমিটার এলাকায় বজ্রপাতজনিত মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান শীর্ষে রয়েছে।

বিজ্ঞাপনবিষয়টি নিয়ে গবেষণা করা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) গবেষক গোলাম রাব্বানী জানান, একক কোনো স্থানের হিসাব বিবেচনায় বৈশ্বিকভাবে ভেনেজুয়েলার লেক মারাকাইবো (বছরে প্রতি বর্গকিলোমিটারে ২৩৩টি ফ্ল্যাশ নিয়ে) বিশ্বের সর্বোচ্চ বজ্রপাতঘন অঞ্চলগুলোর একটি। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা, যেখানে বার্ষিক ফ্ল্যাশের সংখ্যা ১০৩। এ ছাড়া সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে।আরও পড়ুনবজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগবজ্রপাতের নীরব দুর্যোগ : প্রাণ বাঁচাতে করণীয় কীমানিকগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যুবিপরীতে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু জেলা তুলনামূলক কম বজ্রপাতপ্রবণ। গবেষকদের ভাষায় এগুলো ‘কোল্ডস্পট’।

সবচেয়ে কম বজ্রপাত হয় ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও ঝিনাইদহ জেলায়। উপজেলা হিসেবে রাজাপুর, কাঁঠালিয়া ও মঠবাড়িয়াকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।বিজ্ঞাপন১ যুগে ৩৮৬০ মৃত্যু : কমছে কি প্রাণহানি?সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে, গত এক যুগে দেশে বজ্রপাতে মোট ৩ হাজার ৮৬০ জন মানুষের মৃত্যু হয়েছে।

বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ২২৬ জন, ২০১৬ সালে ৩৯১ জন, ২০১৭ সালে ৩৮৮ জন, ২০১৮ সালে ৩৫৯ জন, ২০১৯ সালে ৪০১ জন, ২০২০ সালে ৪২৭ জন, ২০২১ সালে ৩৬৩ জন, ২০২২ সালে ৩৩৭ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৭১ জন, ২০২৫ সালে ২৪৩ জন এবং ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত ১৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, সাম্প্রতিক কয়েক বছরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতির দিকে।

তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের তীব্রতা ও প্রবণতা কমছে নাকি বাড়ছে—এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো গবেষণা ও আলোচনা চলছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও মাঠপর্যায়ের ঝুঁকি এখনো উল্লেখযোগ্যভাবে রয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধড্র করে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, বিদায় ইরানের
পরবর্তী নিবন্ধছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন