প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকের পর সাংবাদিকরা জানতে চান, ভারতের সঙ্গে কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে? প্রধানমন্ত্রীকে তারা দুই দফা দাওয়াত দিয়েছেন, এক দফা বিমসটেকে, আরেক দফা দ্বিপাক্ষিক।

আপনারা কি এই দাওয়াতের কোনোটা গ্রহণ করবেন?জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে, আমি গণক নই; সুতরাং বলতে পারব না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে।

দুই নম্বর বিষয় হলো, প্রধানমন্ত্রীকে বিমসটেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমসটেকে।এই পার্থক্যটা আপনাদের বোঝার চেষ্টা করতে হবে।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, যা সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপে-স্কেল বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে কমিটি
পরবর্তী নিবন্ধবিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই