পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ৭৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জে ন্যাশনাল লাইফের তাকাফুল সম্মেলনে ৫কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ
পরবর্তী নিবন্ধইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি