দোয়ারাবাজারে ১২টি ভারতীয় গরু আটক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত গরুর মূল্য এগারো লক্ষ বিশ হাজার টাকা। মঙ্গলবার ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনীতে বাঁশতলা বিওপি এসব গরু আটক করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ জেলের নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’