দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপ-মহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এঁর অনুসারিদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার দোহালিয়া বাজারের আল-নাবা নামের অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাফেজ কারী আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লতিফিয়া কারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সভাপতি ও ছাতক জালালিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, শাহ ফারুক আহমদ দাখিল মাদরাসার সুপার মাওলানা ফজল উদ্দিন, আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আস সালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী মাওলানা আবদুল বাছিত খান, লতিফিয়া কারী সংস্থা পঞ্চগ্রাম’র সভাপতি কাজী রেজাউল করিম রেজা, মাওলানা বুরহান উদ্দিন, কারী সমশির আহমদ, মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা মুহাম্মদ ইউসুফ খান, কাজী এমদাদ সিদ্দিকী, হাফেজ আশিকুর রহমান, হাফেজ মঈনুল ইসলাম, সাইদুল হক, মাহবুবুর রহমান জাকারিয়া, আবদুল আলিম রায়হান, হোছাইন আহমদ প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা আবদুল বাছিত খানকে আহবায়ক ও হাফেজ মঈনুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট লতিফিয়া স্মৃতি পরিষদ, দোহালিয়া ইউনিয়ন নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা বুরহান উদ্দিন, হাফেজ আশিকুর রহমান, কাজী এমদাদ সিদ্দিকী, মাহবুব হুসাইন জাকারিয়া ও হাফেজ আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধবেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানা ছুটি